বিএসআরএফের সভাপতি তপন সম্পাদক মাসউদুল

আপডেট : ১৪ জুন ২০২১, ০০:৩৮

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি তপন বিশ্বাস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সিনিয়র রিপোর্টার মাসউদুল হক। তারা আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।

গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোটার ভোট দিয়েছেন। দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সংগঠনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি মোতাহার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক পদে আকতার হোসেন, অর্থ সম্পাদক পদে শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে মোশকায়েত মাশরেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাহরাম খান। প্রশিক্ষণ গবেষণা সম্পাদক পদে তাওহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদে ইসমাইল হোসেন রাসেল, এম এ জলিল মুন্না (মুন্না রায়হান), মাইনুল হোসেন পিন্নু, শাহজাহান মোল্লা, হাসিব মাহমুদ শাহ, শাহাদত হোসেন রাকিব, বেলাল হোসেন ও রুবায়েত হাসান নির্বাচিত হয়েছেন।