এই র্যাকেটটা ওরই প্রাপ্য

আপডেট : ১৪ জুন ২০২১, ২০:৪৩

  স্পোর্টস রিপোর্টার

রবিবার রাতে প্যারিসে হওয়া পুরুষ এককের ফাইনালে সব স্বপ্ন গুঁড়িয়ে যাচ্ছিল জকোভিচের। প্রথম দুই সেট হেরে হাল না ছাড়া সার্বিয়ান তারকা জকোভিচের গ্যালারিতে বসা পরিবারের চোখে মুখেও ছিল রাজ্যের অন্ধকার। গ্রিসের তারকা সিিসপাতের পরিবারও গ্যালারিতে ছিলেন। তাদের চোখ মুখ ছিল উজ্জ্বল আলোয় ভরা। টানা দুই গেম জিতে প্রথম বারের মতো ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু অভিজ্ঞ জকোভিচ দুর্দান্তভাবে ফিরেছেন। তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জকোভিচ জিতলেন ৬-২ সেটে। ফাইনাল জিতে জকোভিচ গ্যালারিতে একটা বাচ্চা ছেলেকে তার র্যাকেট তুলে দিয়েছেন। র্যাকেট পেয়ে সেই ছেলে দারুণ খুশি। সংবাদ মাধ্যম জকোভিচের কাছে জানতে চেয়েছিল, কেন র্যাকেট তুলে দিলেন। জকোভিচ বললেন,‘দুই সেট পিছিয়ে থাকার সময় বাচ্চা ছেলেটা পেছন থেকে ভুল ধরিয়ে বলছিল সার্ভ ধরে রাখো, যতপ ারো ব্যাকহ্যান্ড করো। এটাই আমাকে সহযোগিতা করেছে। ছেলেটার টেনিস জ্ঞান দেখে আমি অবাক হয়। তাই র্যাকেটটা ওরই প্রাপ্য।’ সিিসপাতের লড়াই জকোভিচকে মুগ্ধ করেছে। তাই হয়তো খেলার পর প্রতিপক্ষের নামটাই বেশি উচ্চারিত হয়েছে দ্বিতীয়বার ফরাসি ওপেন জেতা এই নোভাক জকোভিচের কণ্ঠে। ট্রফি জয়ে ১৪ লাখ ইউরো পেয়েছেন তিনি। জকোভিচ টেনিস হতে আয় করেছেন প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা।