কুলিয়ারচরে ২৪ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট : ১৪ জুন ২০২১, ২০:৫৮

কিশোরগঞ্জ প্রতিনিধি

র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল সোমবার সকালে ২৪ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কুলিয়ারচর উপজেলার দড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলো—মামুন মিয়া, সাত্তার মিয়া এবং মেহেদী হাসান বাবু। তাদের কাছ থেকে মাদক ব্যবসায়ের কাজে ব্যবহূত তিনটি মোবাইলও জব্দ করা হয়। এ ব্যাপারে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানান, ২৪ কেজি গাঁজাসহ আটক তিন জনকে কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।