ভৈরবে সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:০০

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ভৈরবে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবু নামের এক যুবক খুন হয়েছে। সোমবার সকালে উপজেলার মানিকদী পুরানগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবু পুরানগাঁও মহল্লার কালা মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার ঝুরুর বাড়ির কালা মিয়ার লোকের সঙ্গে একই বংশের মজনু মিয়ার লোকের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এর জেরে সোমবার সকালে সংঘর্ষ বাধে। এ সময় বাবু ট্যাটাবিদ্ধ হয়ে গুরুতর আহত। তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যুবক নিহতের সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।