সাতক্ষীরা সীমান্তে গ্রেফতার ৬

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:০১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযানে হিজলদী, মাদরা, তলুইগাছা এবং বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে। রবিবার বিকালে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি নওগাঁ, চট্টগ্রাম, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়। তারা হলো—নওগাঁ জেলার মহাদেবপুর থানার মির্জাপুর গ্রামের মো. আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিংহরা গ্রামের নয়ন সরকার (২৭), খুলনার কয়রা থানার গোবরা গ্রামের আলী আজম (২৫), তার স্ত্রী মিনান নাহার (২১), ছেলে মো. আরিফ হোসেন (৫) এবং যশোরের অভয়নগর থানার কুদলা গ্রামের শেখ শরিফুল ফকির (৩১)। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, গত ২৮ এপ্রিল হতে ৩৩ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে দেশে প্রবেশের প্রাক্কালে মোট ৫৪ জন বাংলাদেশি নাগরিক এবং তিন জন মানব পাচারকারী আটক করে। আটককৃত বাংলাদেশি নাগরিকদের সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।‑