গ্যাভির সিএসও স্টিয়ারিং কমিটির সদস্য হলেন নিজাম উদ্দিন আহমেদ

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:২৯

ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভের (গ্যাভি) সিএসও কনস্টিওন্সি স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহমেদ। ২০২১ সালের পহেলা জুন থেকে আগামী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। তিনি দেশীয় উন্নয়ন সংস্থা স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং দেশের প্রথম সারির আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটির হেল্থ বিভাগ, সিনেসিস হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি জাতীয় জনস্বাস্থ্য বিষয়ক উন্নয়ন কাজে সহায়তা দিয়ে থাকেন। —প্রেস বিজ্ঞপ্তি