আড়াইহাজারে করোনা প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:৩৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনা মুক্ত হবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে গতকাল  আড়াইহাজার উপজেলার মানুুষকে সচেতন করার লক্ষ্যে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারমূলক কাজ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা এ কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা.  আশরাফুল আমীন, ডা. চেমন আরা, ডা. গোলাম মোস্তফা প্রিন্স ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করেন ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর। ডা. সায়মা আফরোজ ইভা জানান, কোভিড-১৯ ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে করোনা মহামারি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।