লক্ষ্মীপুরের রায়পুরে মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম রহমত উল্যা সেলিম (৪০)। শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর চর আবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ সময় গাড়ি রেখে পালিয়ে যাওয়ার সময় চালক শফিক হোসেন সর্দার ও হেলপার তানজিল মাঝিকে আটক করে ফাঁড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন। নিহত সেলিম রামগঞ্জ উপজেলার লামচর ইউপির পূর্ব পানপারা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
আরও পড়ুনঃ বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে যুবক নিহত
রায়পুর থানার ওসি তদন্ত সোলায়মান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/নূহু
