বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:৫৯

সিলেট অফিস

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় মানিকপীর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, মহানগরের  আওতাধীন ২৭টি ওয়ার্ডে বাদ-আসর ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ কর্তৃক নির্ধারিত মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। কামরানের পরিবারের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জুন রাতব্যাপী খতমে কোরআন ও বিশেষ মোনাজাত, সকাল ৯টায় কবর জিয়ারত ও মানিকপীর টিলা সংলগ্ন স্থানে শিরনি বিতরণ, পরে খতমে কোরআন ও বাদজোহর দোয়া মাহফিল ও শিরনি বিতরণ, বাদ-আসর নগরীর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রয়াত প্রচার সম্পাদক মো. ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে  সোমবার বাদজোহর ঘাসিটুলা মজুমদারপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সহসভাপতি নুরুল আনোয়ার আলাওল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জুবের খান, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র প্রমুখ।