পিতার চড় থাপ্পড়ে এক শিশু সন্তানের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার দিয়ার সাতুরিয়া গ্রামে। ঘটনার পর থেকে বাবা এখন পাগলপ্রায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বাবা রাজিবুল ইসলাম (২৫) তার পাঁচ বছর বয়সী ছেলে নূরকে ঠেঁটে সিগারেট থাকা অবস্থায় দেখতে পান। ছেলেকে এমন অবস্থায় দেখে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবা রাজিব। ছেলেকে তাড়া করেন অনেকটা পথ। ধরার পর চড় থাপ্পড় দিতেই জ্ঞান হারায় শিশুটি।
প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে শিশু নূর মারা যায়।
ঘটনার পর থেকে বাবা রাজিব নিজের ভুল বুঝতে পেরে এখন পাগল প্রায়।
আরো পড়ুন: মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টি করা জাতীয় কর্তব্য: আইনমন্ত্রী
নাটোর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
ইত্তেফাক/অনি
