সাজেকে পর্যটকবাহী পিকআপ উল্টে আহত ৬

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

রাঙ্গামাটি বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় ৬জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ১০ নম্বর পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের আট নম্বর পাড়া নামক এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি থেকে আসা পর্যটকবাহী একটি পিকআপ বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পাহাড়ি রাস্তার বাক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পর্যটকবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় ৬ জন পর্যটক আহত হয়।

আহতরা রাজবাড়ী জেলা সদরের বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা- মোঃ হাবিবুর রহমান (৫৫), আমেনা বেগম (৪৫), গোলাম হোসেন (১৬), আয়শা (০৫), ওহাব (৫০), সুমাইয়া (১৪)।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও নিরাপত্তাবাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বাঘাইহাট সেনা জোনে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় পর্যটকবাহী পিকআপ গাড়ির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপরদিকে বাঘাইহাট এমএসএফ পাড়া নামক এলাকায় দুপুর সাড়ে বারটার দিকে বিজিবির গাড়ির সঙ্গে ধাক্কা লেগে হলেন্দ্র ত্রিপুরা (৪০) নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ রায়পুরে সাইকেল আরোহী নিহত

এ বিষয়ে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পিকআপ গাড়িটি পুলিশ হেফাজতে আছে বলে জানিয়েছেন তিনি।

ইত্তেফাক/নূহু