ছবি ও কথা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

 ‘সাকালাকা ভাল্লাভুডুর’ শিরোনামে তেলেগু সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তা। এরইমধ্যে মুক্তি পেয়েছে ছবিটি এবং প্রশংসিতও হয়েছেন তিনি। সিনেমার গানের একটি দৃশ্যে মেঘলা

ভারতের ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অব চেন্নাই’-এ প্রতিযোগিতা বিভাগে লড়বে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রের এই আসর বসবে ৮ ফেব্রুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আয়োজনে দেশি-বিদেশি ৩০টি চলচ্চিত্র দেখানো হবে

 

‘এবিসিডি থ্রি’ ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন বরুণ দেওয়ান ও শ্রদ্ধা কাপুর। নাচ নির্ভর এই ছবির শুটিং চলছে। শুটিংয়ের ফাঁকে বরুণের সাথে সেলফি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন শ্রদ্ধা

নতুন বছরে প্রথম মঞ্চায়ন হতে যাচ্ছে ম্যাড থেটারের আলোচিত নাটক ‘নদ্দিউ নতিম’। আগামীকাল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে হলে নাটকটির প্রদশর্নী অনুষ্ঠিত হবে