বাংলাদেশ বিমানে ৪ লাখ টাকা বেতনের চাকরি

আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৫১

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সমপ্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ।

প্রতিষ্ঠানটি ড্যাশ এইট কিউ ৪০০ বিমানের জন্য চুক্তিভিত্তিক ক্যাপ্টেন নিয়োগে দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। পদটির জন্য আবেদন শুরু হয়েছে ২ জুন থেকে।

পদের নাম-ক্যাপ্টেন, পদের সংখ্যা-৬

কাজের ধরন-পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)

আবেদনের যোগ্যতা :বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়সসীমা ৫৭ বছর। ড্যাশ ৪ কিউ ৪০০ মডেলের বিমানে কমপক্ষে ২০০ ঘণ্টা বিমান চালনায় অথবা সমমানের যেকোনো বিমানে ২৫০ ঘণ্টা বিমান চালনার অভিজ্ঞতা থাকতে হবে। এটিপিএল ও ক্লাস ওয়ান মেডিকেল ফিটনেস থাকতে হবে। সব মিলিয়ে ২০০০ ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বেতন :৪,০০,০০০ টাকা

আবেদন যেভাবে :সিভির সঙ্গে ৫ কপি রঙিন ছবি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অফিসে।

আবেদনের শেষ তারিখ :১৬ জুনের মধ্য আগ্রহীদের আবেদন করতে হবে।