এরিকসেন বললেন, আমি ভালো আছি

আপডেট : ১৫ জুন ২০২১, ২০:৫৪

স্পোর্টস রিপোর্টার

ইউরো কাঁপিয়ে দিয়েছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে খেলা চলাকালীন হাঁটতে হাঁটতে মাটিতে লুটিয়ে পড়েন। তার হার্ট অ্যাটাক হয়েছিল। চার দিন আগের কথা। এখন হাসপাতালের বেডে  শুয়ে আছেন, কথা বলছেন। সবার সঙ্গে যোগাযোগও করছেন। জানাচ্ছেন কেমন আছেন। ফুটবল দুনিয়া এরিকসেনের জন্য দুশ্চিন্তায় পড়েছিল। সেই মানুষটি এখন সুস্থ হওয়ার পথে। জ্ঞান ফেরার পর কথা বলতে গিয়ে তার পরিবারের কাছে শুনেছেন তার জন্য সবার প্রার্থনা। সবার শুভকামনা ফুটবল দুনিয়ায় ছড়িয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ফুটবলার। সবাইকে বলেছেন, আমি ভালো আছি। আগের চেয়ে ভালো আছি। সবার প্রার্থনায় আরো ভালো থাকব। হাসপাতাল হতে বের হওয়ার আগে কিছু পরীক্ষানিরীক্ষা করার প্রয়োজন রয়েছে। সেগুলো হয়ে গেলে ফিরে আসব তোমাদের মধ্যে। আমি সুস্থতা বোধ করছি। তবে কিছু পরীক্ষা হয়ে গেলে আরো নিশ্চিত হয়ে যাব।’ বিছানায় শুয়ে ডেনমার্কের পরবর্তী ম্যাচের জন্য শুভ কামনা জানিয়েছেন এরিকসেন। ইন্টারমিলানে খেলা এই ডেনিস ফুটবলার হাসপাতালের বেডে শুয়ে আছেন এমনটি ছবিও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে।

মাঠে এরিকসেনর হার্ট অ্যাটাক হলেও খুব দ্রুতই খেলোয়াড়রা তাকে বাঁচানোর চেষ্টা করেন এবং কাছের হাসপাতাল হতে অক্সিজেন  সঙ্গে নিয়ে হাসপাতালের কার্ডিওলজিস্ট এসে মাঠে ঢোকেন। বেঁচে যান এরিকসেন। কোপেনহেগেনে সেদিন কিছু সময় বন্ধ থাকার পর খেলা পুনরায় শুরু হয়।