ওয়েব সিরিজে কাজের ইচ্ছে নেই :সামান্তা

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:০৬

g বিনোদন ডেস্ক

 

‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয় করে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী সামান্তা আক্কেনিনি। সিরিজটিতে তার নিজেকে ভিন্নভাবে উপস্থাপন ও অভিনয় সকলের নজর কেড়েছে। এরইমধ্যে ভিউয়ের দৌড়েও রেকর্ড গড়েছে সিরিজটি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন ওয়েব সিরিজ নিয়ে শিরোনামে আসেন সামান্তা। জানা যায়, একই পরিচালকের নতুন ওয়েব সিরিজ এবং দ্য ফ্যামিলি ম্যান টু-তে অভিনয় করছেন তিনি। কারণ পরিচালক চাইছেন সামান্তাকে খল চরিত্রে দীর্ঘদিন ধরে রাখতে। তবে সেই খবরটি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিলেন এই অভিনেত্রী। জানালেন, অদূর ভবিষ্যতে তিনি কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে চান না। সামান্তা বলেন, ‘যে খবরটি ছড়িয়েছে সেটার কোনো ভিত্তি নেই।  আপাতত কোনো ওয়েব সিরিজে কাজের কোনো ইচ্ছে নেই। তবে পরবর্তীতে কখনো যদি দ্য ফ্যামিলি ম্যানের মতো চ্যালেঞ্জিং কোনো চরিত্র বা গল্প পাই তখন বিষয়টি নিয়ে ভাববো।’

উল্লেখ্য, সামান্তা বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন। পাশাপাশি তার হাকে দুটি তামিল সিনেমার কাজ রয়েছে। আপাতত সিনেমার কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে চান এই জনপ্রিয় অভিনেত্রী।