সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সড়কের পাশে ময়লার স্তূপ। বৃষ্টির পানি সঙ্গে সেই ময়লা ছড়িয়ে পড়ছে সড়কে। ছড়াচ্ছে রোগজীবাণু। এটি সৈয়দপুর পৌরসভার শহীদ ডা. জিকরুল হক সড়কের চিত্র। পৌরসভার ময়লা সংগ্রহকারীরা এ সড়কটি ডাম্পিং পয়েন্ট হিসাবে ব্যবহার করছে। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার বলেন, এভাবে আবর্জনা ফেলা জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ বিষয়ে সৈয়দপুদর পৌরসভার নবনির্বাচিত মেয়র রাফিকা আক্তার জাহান বেবী বলেন, শহরের ময়লা-আবর্জনা ফেলার জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। নতুন জায়গা না পাওয়া পর্যন্ত পৌর নাগরিকদের একটু কষ্ট সহ্য করতে হবে।
