চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দানাইশে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারীসহ সিঙ্গার শোরুমের সামনে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ইয়াবাগুলো উদ্ধার ও তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলো—চট্টগ্রাম চাঁদগাঁও এলাকার নয়ন মজুমদার, নোয়াখালীর বেলায়ত হোসেন ও কক্সবাজার জেলার শফিউল হক প্রকাশ ইমন। পরে মাদক নিয়ন্ত্রণ মামলায় তাদের কোর্টহাজতে পাঠানো হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
