বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
বাগাতিপাড়ায় গতকাল মঙ্গলবার সকালে বালুবাহী ট্রাক উলটে বিদ্যুত্ হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। চিমনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বালুশ্রমিক বিদ্যুত্ রাজশাহীর বাঘা উপজেলার উত্তর মিলকিপাড়া গ্রামের মাসুদ হাসানের ছেলে। স্থানীয়রা জানান, বাঘা থেকে বালুবাহী ট্রাক বাগাতিপাড়ার দিকে আসছিল। উপজেলার বাগাতিপাড়া-দয়ারামপুর রাস্তার চিমনাপুর এলাকায় ট্রাকটি উলটে যায়। এ সময় ট্রাকে থাকা শ্রমিক বিদ্যুত্ হাসান বালুর নিচে চাপা পড়ে মারা যান। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
