শেরপুরে ১৫ কেজি গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:২০

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শেরপুরে রাস্তায় ব্যাগে ১৫ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মামুরশাহী গ্রামের পশ্চিম পাড়া এলাকা থেকে এই গাঁজার ব্যাগ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ঢাকা-বগুড়া মহাসড়কে সন্দেহবশত একটি মোটরসাইকেল ধাওয়া করে পুলিশ। মামুনশাহী রোডের মামুরশাহী পশ্চিম পাড়া কবরস্থান এলাকায় দুই আরোহী তাদের মোটর সাইকেল ও গাঁজার ব্যাগ ফেলে পালিয়ে যায়।

শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, রাস্তার ওপর থেকে একটি ব্যাগ ও মোটরসাইকেল উদ্ধার করি। ব্যাগের ভেতর তিনটি প্যাকেটে ১৫ কেজি গাঁজা ছিল।