ভেজাল খাদ্য প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে ভেজাল খাদ্য প্রতিরোধে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি করেছেন স্থানীয়রা। মানববন্ধন শেষে ভাদাইল মোড়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সোমবার আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাদেশে ভোগ্যপণ্যে ভেজাল চরম আকার ধারণ করেছে। তবে শুধু ভোগ্যপণ্য নয়, শিশুখাদ্য, প্রসাধনী সামগ্রী, এমনকি জীবন রক্ষাকারী ওষুধেও ভেজাল। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৪৫ লাখ মানুষ খাদ্যে বিষক্রিয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। খাদ্যদ্রব্য সংরক্ষণের নামে যেসব রাসায়নিক ব্যবহার করা হয় এবং কৃষিতে যেসব কীটনাশক ব্যবহার করা হয়, তা খাবারকে বিষাক্ত করে তুলছে। বক্তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান করে বলেন, ভেজাল বিরোধী অভিযান জোরদারকরণের পাশাপাশি দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।