একটি টিভিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৫৬

গত ১৪ জুন একটি টেলিভিশনে দুপুরের সংবাদে ‘প্রতিমাসে চাঁদাবাজির পরিমাণ ১৫ কোটি টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। এই সংবাদের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, সরকারি বাঙলা কলেজের সাবেক ভিপি ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুম এবং মিরপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী ইনডিপেনডেন্ট টেলিভিশনে এক প্রতিবাদলিপি পাঠান।

প্রতিবাদ পত্রে বলা হয়, সংবাদটি সম্পূর্ণ ভুয়া। জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য জনাব মুফিজুল হক বেবু, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুম, সাংগঠনিক সম্পাদক মিরপুর থানা আওয়ামী লীগ, মো. মনসুর আলীকে জড়িয়ে এ বি এম মাজহারুল আনাম, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ঐ সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদ বার্তায় তারা বলেন, আমাদের জড়িয়ে যে খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। চাঁদাবাজি, জুলুম, অত্যাচার বা এ ধরনের কোনো কাজে আমরা সম্পৃক্ত নই। প্রকৃত ঘটনা হচ্ছে যে, আমরা এরকম কর্মকাণ্ড থেকে মুক্ত থাকার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। গাবতলী বাস টার্মিনাল, মাজার কমিটি পরিচালনার জন্য তাদের নিজস্ব কমিটি রয়েছে। একটি পক্ষ নিজেদের ব্যক্তিগত স্বার্থে আমাদের বিরুদ্ধে কুত্সা ছড়াচ্ছে। আমরা এতে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বিষয়টি আরো গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিল বলে আমরা মনে করছি। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা সবার নজরে আসার জন্য আমাদের এই যৌথ প্রতিবেদনটি প্রচারের জোর দাবি জানাচ্ছি।