‘বকুল মালা’র মুক্তি

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:০০

 

ইউটিউবে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বকুল মালা’।  চলচ্চিত্রটিতে একটি গান রয়েছে ‘চাঁদ কপাল’ শিরোনামে। স্নেহাশিস ঘোষের গীতিকবিতে গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। গানটি সুরও করেছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন তন্ময় মাহবুবুল। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন পরিচালক সৈকত রেজা। প্রযোজনা করেছে সিক্রেট এন্টারটেনমেন্ট এবং সিক্রেট এন্টারটেইনমেন্ট’র চ্যানেলেই মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন রূপগঞ্জ থানার ভোলাব গ্রামের হূদয় খান। এই শর্টফিল্মটি মূলত গ্রামীণ সমাজের পটভূমিতে নির্লোভ ভালোবাসার গল্প। এ প্রসঙ্গে হূদয় খান জানান, ‘ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি প্রবল ঝোঁক। বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করছি। বাবা-মা’র ইচ্ছে একজন অভিনেতা হিসেবে আমাকে সারাদেশের মানুষ যেন চেনেন।’ হূদয় খানের বিপরীতে অভিনয় করেছেন মডেল আসফিয়া অহি।