চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট বুধবার দুপুরে ঘোষণা করা হয়েছে। পৌরসভার সভাকক্ষে ৭১ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার টাকার প্রস্তাবিত এ বাজেট পেশ করা হয়। এতে রাজস্ব খাত থেকে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ও উন্নয়ন খাত থেকে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪১ লাখ ৬২ হাজার টাকা।
বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, প্যানেল মেয়র সুলতান আরা রত্না, সচিব কাজী শরিফুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস। সভায় পৌর কাউন্সিলর, টিএলসিসি সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
