পোশাকশিল্পের বর্জ্য রিসাইক্লিং
গ্লোবাল ফ্যাশন এজেন্ডার নেতৃত্বে গৃহীত সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ শীর্ষক প্রকল্পটি সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বলেছে যে, ফ্যাশন কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে সার্কুলার সিস্টেম বাস্তবায়নের সুবর্ণ সুযোগ রয়েছে। বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশে টেক্সটাইল খাতে যে বর্জ্য উত্পাদন হয়, রিসাইক্লিং বাজারে তার আর্থিক মূল্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারের অধিক। দেশীয় মুদ্রায়-এর পরিমাণ প্রায় ৮৫০ কোটি টাকা।
গতকাল সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ প্রকল্পটি বিশিষ্ট নীতিনির্ধারক এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি নির্বাহীদের নিয়ে এক অনলাইন ইভেন্টের আয়োজন করে বাংলাদেশের ওপর পরিচালিত গবেষণাটি প্রকাশ করে। এতে মূল বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি।
ডেনমার্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, গ্লোবাল ফ্যাশন এজেন্ডার সিইও ফেডরিকা মারচিওনি, রিভার রিসোর্সেসের হেড অব রিসাইক্লিং ও প্রধান প্রকল্প কর্মকর্তা নিন ক্যাসল আলোচনায় অংশ নেন।—প্রেস বিজ্ঞপ্তি
