বেশি ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:০৯

স্পোর্টস রিপোর্টার

এই রোনালদো ইউরো জিতিয়েছেন। পর্তুগালকে ট্রফি দিয়েছেন। তাদের দিকে ফুটবলের আলাদা নজর। একাই ফুটবলের সব আকর্ষণ টেনে নেওয়ার ক্ষমতা রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফ্রান্স জার্মানির লড়াইয়ের আগে বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে। হাঙ্গেরি সিআরসেভেনদের পর্তুগালকে থামিয়ে রেখেছিল। কোভিড ভ্যাকসিন নেওয়া ৬১ হাজার দর্শকের উপস্থিতির এই ম্যাচটা উত্তেজনায় ঠাসাই ছিল। গোল পাচ্ছিল না পর্তুগাল। বাংলাদেশ ভারতের ম্যাচের মতোই হয়েছিল। খেলার শেষ দিকে এসে বাংলাদেশ যেমন ২ গোল হজম করেছিল। তেমনি হাঙ্গেরিও পর্তুগালের বিপক্ষে টপাটপ তিন গোল হজম করে। ৮৪ মিনিটে রাফায়েল, ৮৭ মিনিটে পেনাল্টি হতে এবং ইনজুরি টাইমে গোলকিপারকে বোকা বানিয়ে রোনালদোর গোল করেন। উত্সবে পরিণত করেন। সঙ্গে যোগ হলো আরো একটি তথ্য। প্রথম ফুটবলার হিসেবে পঞ্চম ইউরো কাপ খেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো।  ছাড়িয়ে গেলেন লোথার ম্যাথিউজ, লুকাস পোদোলস্কির মতো একাধিক ফুটবলারকে। ২০০৪ সালে প্রথমবার ইউরো কাপে খেলেন রোনালদো।  ২০০৪, ২০০৮, ২০১২ এবং ২০১৬ ইউরো খেলেছিলেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছেন ২০১৬ সালে। সেই দলের অধিনায়ক ছিলেন রোনালদো। খেলে আসা সব কয়টি ইউরোতেই গোল পেয়েছেন রোনালদো। মঙ্গলবার রাতে ইউরো ২০২০ খেলতে নেমে হাঙ্গেরির জালে জোড়া গোল তিনি।  ইউরোতে সব চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তারই দখলে। ২১টি ম্যাচ খেলে ১১ গোল করেছেন। ১৮ ম্যাচ খেলে পেছনেই আছেন জার্মানির সেবাস্তিয়ান সোয়েনস্টাইগার। আন্তর্জাতিক মঞ্চে রোনালদোর গোল সংখ্যা ১০৬।  ইরানের সাবেক তারকা আলী দায়ির গোল ১০৯টি।

সব কিছুই ঠিক ঠাক, তবে এই ফুটবলারর হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে গিয়ে টেবিল থেকে কোকাকোলার দুটি বোতল সরিয়ে রাখেন। পানির বোতল দেখিয়ে ইশারা দিলেন পানি খাও। আর এই ঘটনা ফুটবল দুনিয়ায় ভাইরাল হয়েছে।