ঢাকার জলাবদ্ধতা নিরসনে মরা খালের মুখ খুলে দিলে কাজ হবে না। পানিটা বের হয়ে কোথায় গিয়ে ভরবে? অতীতের সেই খালগুলো নেই। একদা বর্ষাকালে মুষলধারে বৃষ্টির সঙ্গে সঙ্গে পানি সরে যেত খাল-বিল- ঝিলে। ১০০ বছর আগে খালগুলোর প্রশস্ততা ও গভীরতা যেরকম ছিল, তা কি আজ আছে? নাই। কোথায় মতিঝিলের সেই বিল-ঝিল-জলাশয়? চিরতরে হারিয়ে গেছে ধোলাই খাল। ঢাকা সিটি করপোরেশন কি ধোলাই খাল ফিরিয়ে দিতে পারবে? সুতরাং যতই ড্রেনাইজ করা হোক না কেন, কাজের কাজ কিছুই হবে না। পরিকল্পনা ও উন্নয়নের নামে শুধু জনগণের ট্যাক্সের টাকারই অপচয় ঘটবে। একমাত্র উপায়, ১০০ বছর আগে ঢাকার খাল-বিল-জলাশয় যে রকম অবস্থায় ছিল ঠিক সেই রকম রূপে ফিরিয়ে আনা। তা কোনোদিন কি আর সম্ভব! চারিদিকে আজ প্রভাবশালী দখলবাজদের রাজত্ব আর চোখ রাঙানি!
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
