করোনা টেস্টের ফলাফলে বিলম্ব নয়

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:১৭

দায়িত্ব ও সচেতনতার অভাবেই বাড়ছে করোনার সংক্রমণ। করোনা রোগী শনাক্ত করার একমাত্র উপায় নমুনা পরীক্ষা। বিশ্বের অন্যান্য দেশে নমুনা সংগ্রহের আধা বা এক ঘণ্টা, সর্বোচ্চ একদিনের  মধ্যেই জানা যায়  কোভিড টেস্টের ফলাফল, সেখানে আমাদের দেশে ভিন্ন চিত্র। ঢাকার কয়েকটি হাসপাতালে চব্বিশ ঘণ্টার মধ্যে ফলাফল জানা গেলেও বিভিন্ন জেলা ও উপজেলায় দুই থেকে তিন দিন সময় লেগে যায়। যার থেকে নমুনা নেওয়া হয়েছে সে হয়তো রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে; এ অবস্থায় সেই মানুষটি থেকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাই অবিলম্বে  কোভিড টেস্টের ফলাফল যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রসেনজিত্ কুমার রোহিত, শিক্ষার্থী, ঢাকা কলেজ

 

 

০