উত্তরায় গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট : ১৭ জুন ২০২১, ০০:২৭

রাজধানীর উত্তরায় জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তার নাম আসলাম আহমেদ (৬১)। তিনি দীর্ঘ বছর প্রবাসে থাকার পর দেশে এসে ব্যবসা শুরু করেন। ব্যবসা মন্দ হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গতকাল বুধবার ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।