বিজ্ঞানী পরিচয়ে প্রতারণা মূলহোতা সাইফুলসহ ১৬ জন আটক

আপডেট : ১৭ জুন ২০২১, ০০:২৮

নিজেকে আন্তর্জাতিক মানের বিজ্ঞানী পরিচয় দিয়ে প্রতারক চক্র তৈরি করে মানুষের কোটি কোটি টাকা ও জমি আত্মসাত্ করার অভিযোগে মূলহোতা সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞনী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুলসহ ১৬ জনকে আটক করেছে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব)। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার পর্যন্ত ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

গতকাল দুপুরে র?্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরা খান এ তথ্য জানিয়ে বলেন, আটক চক্রের মূলহোতা আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর ভুয়া পরিচয়ে স্ব-উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের প্রভাব-প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, করোনা প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য প্রজেক্ট বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা ও জমি আত্মসাত্ করে প্রতারণা চালিয়ে আসছিল। সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-১-এর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।