২০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেল প্রাণ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

শিল্পবাণিজ্য ডেস্ক

বিশ্বের অন্যতম বৃহত্ ‘সুইটস এবং স্ন্যাকস’ পণ্যের মেলা জার্মানির আইএসএম ফেয়ারে প্রায় ২০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে দেশের খাদ্যপণ্য উত্পাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ। মেলায় বিশ্বের ৫০টি দেশের আমদানিকারকগণ প্রাণ এর স্টল পরিদর্শন করেন।      

প্রাণ এক্সপোর্ট লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ বছর ১০ টি নতুন পণ্যসহ  সুইটস ও স্ন্যাকস ক্যাটাগরিতে দুই শতাধিক পণ্য প্রদর্শন করে প্রাণ। আন্তর্জাতিক মান বজায় রাখায় দেশের পাশাপাশি বিশ্ববাজারেও এসব পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য রপ্তানি বাজার সমপ্রসারণ করা। আইএসএম ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেওয়ার ফলে প্রাণ পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়।