মেঘনা ও হাড়িধোয়া নদীর পাশে নরসিংদী

আপডেট : ১৭ জুন ২০২১, ২০:৫৩

নদীর পাশে হওয়ায় প্রাচীনকাল থেকেই নরসিংদী বাজার হিসেবে খ্যাতি পেয়েছে। দূরদূরান্ত থেকে যাত্রার জন্য গাড়ির পাশাপাশি নৌকা, স্টিমারের ব্যবহার করা হয়ে থাকে। পণ্য বহন থেকে শুরু করে যাত্রীবাহী নৌকা, স্টিমার নিয়মিত নরসিংদীতে চলাচল করে। কিন্তু নদীর মধ্যে অসাধু খৈ মালিকদের অপরিকল্পিত বাঁধের কারণে কচুরিপানায় নরসিংদীর তীরবর্তী এলাকাসমূহ ভর্তি হয়ে যায়। যার ফলে নদীপথে আসা যাত্রীবাহী নৌকা, লঞ্চ, স্পিডবোট এবং পণ্যবাহী স্টিমার নানা ধরনের ভোগান্তির শিকার হয়। এর প্রভাব সাধারণ মানুষের ওপর ব্যাপকভাবে পড়ে। শারীরিক, মানসিক, আর্থিক ভোগান্তিতে অতিষ্ঠ ভুক্তভোগীরা। এই সমস্যা সমাধান করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আতিক আহসান

আলোক বালী, নরসিংদী