খাসেরহাট বন্দর পটুয়াখালী জেলা ও সদর উপজেলার দক্ষিণ-পশ্চিমের একটি জনপদ, যা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। খাসেরহাট বন্দরে শিক্ষাপ্রতিষ্ঠান, ডাকঘর ও ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু পুলিশ তদন্ত কেন্দ্র নেই। খাসেরহাট বন্দরে বর্তমানে এসএসসি, জেএসসি, পিইসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও এইচএসসি (বিএম)সহ প্রায় সব পরীক্ষার কেন্দ্র আছে। আইনশৃংখলা রক্ষার স্বার্থে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন, ছোট বিঘাই ইউনিয়ন, বড় বিঘাই ইউনিয়ন, মাদারবুনিয়া ইউনিয়ন নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা দরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রিপন কুমার দাস
ট্রেড ইন্সট্রাক্টর, ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়,
পটুয়াখালী
