কটিয়াদীতে সবজির ভালো ফলন

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৫৩

কটিয়াদীতে সবজির ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, উপজেলার ৬৫০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি চাষ হয়েছে। এর মধ্যে লোহাজুরী, জালালপুর ও মসুয়া ইউনিয়নের চরাঞ্চলে বেশি সবজি আবাদ হয়েছে। চাষি শহীদুল ইসলাম (৩৫) জানান, ৪৪ শতক জমিতে মাচা পদ্ধতিতে ২৫ হাজার টাকা খরচ করে বিভিন্ন সবজি চাষ করেছেন। ৪৫ দিন পর থেকেই সবজি সংগ্রহ শুরু করেন। খরচের টাকা ওঠার পরও ১ লাখ টাকা লাভ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক বলেন, বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন সবজি চাষে লাভবান হওয়ায় বদলে যাচ্ছে এই অঞ্চলের প্রান্তিক কৃষকদের জীবন।