ক্যাপশান নিউজ-১

আপডেট : ১৭ জুন ২০২১, ২২:০২

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার ডেসকোর প্রধান কার্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে নবনির্মিত ২৪টি ৩৩/১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক বলেন, নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিতে সরকারের বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধির প্রচেষ্টার সঙ্গে তাল মিলিয়ে বিতরণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে ডেসকো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। অনুষ্ঠানের সভাপতি ডেসকোর চেয়ারম্যান উল্লেখ করেন এর মাধ্যমে ডেসকো এলাকায় নতুন ৪ লাখ ৫০ হাজার গ্রাহককে বিদ্যুত্সংযোগ প্রদানের সুবিধা সৃষ্টি হয়েছে

 

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি প্রিভেনশন অব ট্রেড বেজড মানি লন্ডারিং শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো শামীম আহমেদ। সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক

 

চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংকের কদমতলী শাখা উদ্বোধন করেন ব্যাংকের এমডি এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের ইডি মোহাম্মদ আহমদ আলী। বিশেষ অতিথি  ছিলেন ইউনিয়ন ব্যাংকের এএমডি মো. হাবিবুর রহমান, ডিএমডি হাসান ইকবাল, মো. নজরুল ইসলাম

 

রূপালী ব্যাংক লিমিটেডে সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ সিনিয়র অফিসারদের মাসব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান