পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২

শেরপুর প্রতিনিধি

ঝিনাইগাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আজিম উদ্দিন (৬০) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গুরুচরণ দুধনই এলাকার তেজপাতা বাগান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত আজিম শেরপুর সদর উপজেলার মান্দাখালী গ্রামের মৃত সাইজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহত আজিম উদ্দিনের শ্যালক মোটরসাইকেল চালক ইকবাল আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দুলাভাই ও শ্যালক পিকনিক স্পট গাজনী অবকাশ কেন্দ্র থেকে লাউচাপড়া যাওয়ার পথে গুরুচরণ দুধনই এলাকার তেজপাতা বাগান সংলগ্ন স্থানে একটি দ্রুতগ্রামী পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী আজিম নিহত হন। পরে স্থানীয়রা ইকবালকে আহতাবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।