চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মেডিক্যালে চিকিত্সাধীন চবি’র শিক্ষার্থী নুসরাত চৌধুরী নিশাত (২৩) গতকাল শনিবার সকালে মারা গেছেন।
গত ২১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় ভাটিয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় নুসরাত। সে মাথায় মারাত্মক আঘাত পায়। পরে তাকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার মাথায় অস্ত্রোপচার করতে হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। গত দু’দিন আগে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সে মিরসরাই উপজেলার খৈয়াছড়া গ্রামের মৃত কবির হোসেন চৌধুরীর কন্যা।
