বেশ কয়েকদিন নিখোঁজ থাকা ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে পাওয়া গেছে। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। একইসঙ্গে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
শুক্রবার তার সন্ধান পাওয়ার পর পুলিশ প্রহরায় রংপুরে নিজ বাসায় ফেরেন তিনি।
আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে ????????
Posted by Mohammad Saifuddin on Friday, June 18, 2021
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন টাইগার ক্রিকেটাররা। ইসলামী এই বক্তার একটি ছবি আপলোড করে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে।
সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার শাহরিয়ার নাফিস লিখেছেন, তাকে পাওয়া গিয়েছে। সে ফিরেছে।
তাকে পাওয়া গিয়েছে। সে ফিরেছে।
Posted by Shahriar Nafees on Friday, June 18, 2021
জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ভাই বাসায় ফিরেছেন।
আলহামদুলিল্লাহ, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ভাই বাসায় ফিরেছেন।
Posted by Sabbir Rahman on Friday, June 18, 2021
লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব এক শব্দে লিখেছেন, আলহামদুলিল্লাহ।
নিখোঁজ থাকা অবস্থায়ও তার পক্ষে বেশ সরব ছিলেন এই ক্রিকেটাররা।
গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। ৮ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার সেন্ট্রাল রোডের বাসায় ফিরে আসেন তিনি।
রংপুর মেট্রোপলিটন কোতায়ালী থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএন
