মিজানুর রহমান
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ
১। নিচের কোনটি সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান?
ক. ক্লাব খ. গোষ্ঠী গ. সংঘ ঘ. পরিবার
২। পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান ?
ক. স্থায়ী খ. অস্থায়ী
গ. সামাজিক ঘ. রাজনৈতিক
৩। নিচের কোনটি সমাজকাঠামোর মৌল সংগঠন?
ক. দল খ. পরিবার গ. গোষ্ঠী ঘ. প্রতিষ্ঠান
৪। সমাজের উত্পত্তি-
ক. গোষ্ঠী থেকে খ. সমপ্রদায় থেকে
গ. পরিবার থেকে ঘ. রাষ্ট্র থেকে
৫। কোনটি মানুষের সমগ্র জীবনব্যাপী চলতে থাকে?
ক. মূল্যবোধ খ. মিথস্ক্রিয়া
গ. সামাজিকীকরণ ঘ. সামাজিক মূল্যবোধ
৬। নিচের কোনটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন?
ক. দল খ. পরিবার গ. সমপ্রদায় ঘ. ব্যক্তি
৭। মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিশ্চিত করে-
ক. পরিবার খ. সামাজিকীকরণ
গ. রাষ্ট্র ঘ. সমপ্রদায়
৮। বিবাহ ব্যতিরেকে পরিবার গঠিত হতো-
ক. হিন্দু সমাজে খ. আধুনিক সমাজে
গ. আদিম সমাজে ঘ. মধ্যযুগীয় সমাজে
৯। আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার ?
ক. ৩ খ. ৪ গ.৫ ঘ. ৬
১০। আধুনিক সভ্য সমাজে কোন ধরনের পরিবার লক্ষ্য করা যায় না?
ক. একপতি পরিবার খ. দ্বিপতি পরিবার
গ. বহুপতি পরিবার ঘ. বহুপত্নী পরিবার
উত্তর:১.ঘ ২.ক ৩.খ ৪. গ ৫. গ ৬.খ ৭.ক ৮.গ ৯.ক ১০.গ
১১. স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় কোন ধরনের পরিবারে?
ক. একপত্নী খ. একপতি পরিবার
গ. বহুপতি ঘ. বহুপত্নী পরিবার
১২। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার?
ক. ৫ খ. ৪ গ.৩ ঘ. ২
১৩। শহরে চাকরিজীবীদের মধ্যে সাধারণত কোন ধরনের পরিবার দেখা যায়?
ক. নয়াবাস খ. যৌথবাস
গ. পিতৃসূত্রীয় ঘ. মাতৃসূত্রীয়
১৪। মানব সমাজে পরিবারের ভূমিকা কীরূপ?
ক. একমাত্রিক খ. বহুমাত্রিক
গ. বিশ্বজনীন ঘ. দ্বিমাত্রিক
১৫। কোন ধরনের পরিবার হিন্দু সমাজে দেখা যায়?
ক. অন্তর্গোত্রভিত্তিক খ. বহির্গোত্র ভিত্তিক
গ. প্রতিলোম ঘ. অনুলোম
১৬। গ্রাম ও শহরে বর্তমানে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়?
ক. নয়াবাস খ. যৌথ গ. বহুপত্নী ঘ. একক
১৭। সামাজিকীকরণের মূল বিষয় হলো-
ক. বন্ধুত্ব খ. স্বার্থ গ. মিথস্ক্রিয়া ঘ. বিবাহ
১৮। মানুষের সৃষ্টি করা উপাদানসমূহ নিয়ে গঠিত পরিবেশকে কী বলা হয়?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. সাংস্কৃতিক ঘ. তথ্য ও প্রযুক্তিগত
১৯। কোনটি সমাজবদ্ধ জীবনের বৈশিষ্ট্য?
ক. সুশাসন খ. নৈতিকতা
গ. মূল্যবোধ ঘ. পরিবার
২০। বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক-
ক. সহযোগিতার খ. আনুগত্যের
গ. প্রতিযোগিতার ঘ. বন্ধুত্বের
উত্তর:১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.গ ২০.ক
