ভেড়ামারা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার দাবি

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২০

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড় লেগেই আছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছে রোগী ও সচেতন মহল। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আমিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো বেড, কেবিন খালি নেই। হাসপাতালটি ৫০ বেড থেকে বাড়িয়ে ১০০ বেডে উন্নীত করা হলে রোগীরা আরো বেশি সেবা পাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল জানান, শয্যার অভাবে রোগীরা এখন ফ্লোরে চিকিত্সাসেবা নিচ্ছে। জরুরি ভিত্তিতে ১০০ শয্যায় উন্নীত করা দরকার।