হোমনায় ১৪ জনকে জরিমানা

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২৩

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় মাস্ক না পরে ঘুরাফেরা করায় ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ১৩টি মামলায় ১৪ জনকে ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে হোমনা চৌরাস্তা মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে অভিযান শেষে এ জরিমানা করেন। একই সময় পথচারীদের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, মাস্ক না পড়া ও মোটরসাইকেলের লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকার অপরাধে এসব জরিমানা করা হয়েছে। যাদের মাস্ক নেই তাদেরকে বিনা মূল্যে মাস্ক দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।