সাকিব আল হাসানের পর তাসকিন আহমেদকেও সুপার লিগে পাচ্ছে না মোহামেডান। গত ১৬ জুন খেলাঘরের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতে চোট পেয়েছেন ডানহাতি এ পেসার। চামড়া ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই পড়েছে তার হাতে। আপাতত এক সপ্তাহ মাঠে নামতে পারবে না তাসকিন। তবে জিম্বাবুয়ে সফরে তার খেলা নিয়ে শঙ্কা নেই। গতকাল মোহামেডানের কোচ মেহরাব হোসেন অপি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ও (তাসকিন) ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছে। হাতে সেলাই পড়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে। সুপার লিগে ওকে আমরা পাবো না।’
