ইনস্টাগ্রামে ৩০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

আপডেট : ১৯ জুন ২০২১, ১৩:৩৬

প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৩০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার মিলিয়ে তার ফলোয়ার সংখ্যা ৫৪০ মিলিয়ন বা ৫৪ কোটিরও বেশি। 

২০ কোটির  মাইলফলকও প্রথম স্পর্শ করেন ক্রিস্টিয়ানো।  ২০২০ সালে কেবল ইনস্টাগ্রাম থেকেই রোনালদোর আয় ছিল ৫০ মিলিয়ন ইউরো, যেটি তার বাৎসরিক বেতনের চেয়েও বেশি।

No description available.

ফলোয়ার বিবেচনায় তার পরপরই আছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তার ফলোয়ার সংখ্যা ২২০ মিলিয়ন বা ২২ কোটির কাছাকাছি।

 

ইত্তেফাক/এএএন/ইউবি