এক দৌড়ে যিনি বিশ্বজয় করেছেন, তিনিই কিনা থেমে গেলেন করোনার কাছে হেরে!
ভারতের ইতিহাসের ১ম কমনওয়েলথ স্বর্ণজয়ী মিলখা সিংয়ের মৃত্যুটা সবার হৃদয়ে দাগ কেটে গেছে। কিংবদন্তীর প্রয়াণে শোকের মাতম বইছে গোটা ভারতজুড়ে।
ভারতীয় ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন, ওপারে ভালো থাকবেন আমাদের ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং। আপনার মৃত্যু প্রতিটি ভারতীয়ের হৃদয়ে পীড়া দিয়েছে কিন্তু আরো কয়েক প্রজন্ম আপনার কাছ থেকে প্রেরণা পাবে।
Rest in Peace our very own ‘Flying Sikh’ Milkha Singh ji.
— Sachin Tendulkar (@sachin_rt) June 19, 2021
Your demise has left a deep void in every Indian’s heart today, but you shall keep inspiring several generations to come. pic.twitter.com/ImljefeUEN
আরেক ক্রিকেট তারকা বিরাট কোহলি লিখেছেন, কখনোই হাল না ছাড়তে এবং স্বপ্নের পেছনে দৌড়াতে সারাজীবন উৎসাহ জুগিয়ে গেছেন তিনি। ওপারে ভালো থাকবেন মিলখা সিং। আপনাকে কখনো ভোলা যাবেনা।
A legacy that inspired a whole nation to aim for excellence. To never give up and chase your dreams. Rest in Peace #MilkhaSingh ji ????. You will never be forgotten. pic.twitter.com/IXVmM86Hiv
— Virat Kohli (@imVkohli) June 19, 2021
সাবেক তারকা ওপেনার বিরেন্দর শেওয়াগ লিখেছেন, তার দেহ হয়তো বিদায় নিয়েছে কিন্তু তার নামটা সবসময়ই সাহসিকতার প্রতীক হয়ে রয়ে যাবে আমাদের মাঝে।
The great man #MilkaSingh ji has left us in body, but the name Milkha will always live on as being synonymous with courage and will-power.
— Virender Sehwag (@virendersehwag) June 19, 2021
What a man. My sincere condolences to his family. Om Shanti ???? pic.twitter.com/AW2FbM3zg1
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী লিখেছেন, আমরা হয়তো তাকে খেলতে দেখিনি কিন্তু আমরা যতবার দৌড়াতে চেয়েছি, আমরা চেয়েছি মিলখা সিংয়ের মতো দৌড়াতে। আপনি কেবল দৌড়ানই নি, আপনি প্রেরণা জুগিয়েছেন।
ভারতীয় ফুটবল দলের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, কিংবদন্তি মিলখা সিংয়ের প্রস্থানে পুরো জাতির মতো আমরাও শোকাহত। তার অসাধারণ সব অর্জন ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।

কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ লিখেছে, প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণার নাম। তোমার স্থান আজীবন সবার উঁচুতে থাকবে। তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
An inspiration for generations to come. Your legacy will fly high, always.
— KolkataKnightRiders (@KKRiders) June 18, 2021
Our heartfelt condolences to his family. Rest in peace #MilkhaSingh. ???? pic.twitter.com/nzB9aMTSll
কেবল ক্রীড়া তারকারাই নয়, ভারতীয় রাজনীতিবিদরাও যোগ দিয়েছেন শোকার্ত মানুষের তালিকায়।
রাহুল গান্ধী টুইট করেছেন, মিলখা সিং কেবল একজন ক্রীড়াতারকাই নন, তার আত্মত্যাগের মাধ্যমে অনুপ্রেরণা যুগিয়েছেন কোটি ভারতীয়কে। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। ভারত অবশ্যই আপনাকে মনে রাখবে ‘উড়ন্ত শিখ’।
Shri Milkha Singh ji was not just a sports star but a source of inspiration for millions of Indians for his dedication and resilience.
— Rahul Gandhi (@RahulGandhi) June 19, 2021
My condolences to his family and friends.
India remembers her #FlyingSikh pic.twitter.com/dE70KmiQJz
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সিং লিখেছেন, কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের প্রস্থানে পুরো ভারত শোকাহত। বিশ্ব অ্যাথলেটিক্সে তিনি যে বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করে গেছেন সেটি কেউ মুছতে পারবেনা। দেশের ক্রীড়াজগতের সবচেয়ে উজ্জল নক্ষত্রটাকে জাতি আজীবন মনে রাখবে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন মিলখা সিং। করোনায় মাত্র ৫দিন আগে হারিয়েছিলেন প্রিয়তমা স্ত্রী নির্মলা কৌরকে। এক মাস করোনায় ভুগে পরপারে পাড়ি জমালেন তিনিও।
ইত্তেফাক/এএএন
