মো. আব্দুল্লাহ্ আশ শরীফ, শিক্ষার্থী- দশম শ্রেণি
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
জীববিজ্ঞান:জীবনী শক্তি
১। প্রশ্ন:পৃথিবীতে শক্তির মূল উত্স কী?
উ:সূর্য ।
২। প্রশ্ন:ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোক্যালোরি
শক্তি জমা থাকে?
উ:৭.৩ কিলোক্যালোরি।
৩। প্রশ্ন:ATP কে কী বলে?
উ:ATP কে রিচার্জেবল ব্যাটারি বলে।
৪। প্রশ্ন:Biological coin এর অর্থ কী?
উ:জৈবমুদ্রা।
৫। প্রশ্ন:সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
উ:সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে বলে।
৬। প্রশ্ন:সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কয়টি উপকরণ দরকার?
উ:৪টি উপকরণ।
৭। প্রশ্ন:গ্লুকোজ এর সংকেত কী?
উ: C6H12O6
৮। প্রশ্ন:ব্লাকম্যান কোন ধরনের বিজ্ঞানী ছিলেন?
উ:শারীরতত্ত্ববিদ।
৯। প্রশ্ন:সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
উ:২টি পর্যায়ে।
১০। প্রশ্ন:বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত?
উ:২০.৯৫ ভাগ ।
১১। প্রশ্ন:সবুজ উদ্ভিদে CO2 বিজারণের গতিপথ কয়টি?
উ:তিনটি।
