ইন্দুরকানীতে জাতীয় ছাত্রসমাজ জেপির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৫

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

ইন্দুরকানীতে জাতীয় ছাত্রসমাজ জেপির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টি জেপি কার্যালয়ে উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মজনু হোসেন রনির সভাপতিত্বে জাতীয় ছাত্রসমাজ জেপির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আসাদুল কবির স্বপন, সহ-সভাপতি গোলাম সরোয়ার বাবুল, কাওছার আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদ হারুন অর রশিদ পান্না, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক মুনান সিকদার, যুগ্ম সদস্য সচিব জসীম মীর, যুগ্ম আহবায়ক রাসেল বয়াতী, যুগ্ম আহবায়ক মাসুদ রানা রিপন, সদস্য খায়রুল ইসলাম, রাজিব আহমেদ,  বালিপাড়া ইউনিয়ন ছাত্রসমাজ নেতা মিরাজুল ইসলাম, আলাল উদ্দিন, পত্তাশী ইউনিয়ন ছাত্র সমাজের আরিফুল ইসলাম ও হাসান আহমেদ, পাড়েরহাট ইউনিয়ন ছাত্র সমাজ নেতা বাবলু হাওলাদার, সাব্বির হোসেন, গিয়াস উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যোগ্য নেতৃত্ব গঠনে সবাইকে সুশিক্ষিত হতে হবে। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে ছাত্র রাজনীতি করতে হবে। কারণ, সুশিক্ষিত ছাত্ররাই আগামীর যোগ্য নেতৃত্ব গড়ে তুলবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে সহযোগিতা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে হবে।