বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
গতকালের পর
৪. যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও:
ক. পাট কী? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? পাটের চারটি ব্যবহার লিখ। ১+১+৪=৬
খ. অপারেশন সার্চলাইট কী? অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল কেন? অপারেশন সার্চলাইটের চারটি ফলাফল লিখ। ১+১+৫ =৬
গ. মুক্তিযুদ্ধ কাকে বলে? স্বাধীনতা যুদ্ধে পাকসেনারা আত্মসমর্পণ করেছিল কেন? মুক্তিযুদ্ধের চারটি তাত্পর্য লিখ। ১+১+৪=৬
ঘ. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? পলাশীর যুদ্ধের মূল চক্রান্তকারী কারা? এ যুদ্ধের চারটি ফলাফল লিখ। ১+১+১+৩=৬
ঙ. মুজিবনগর সরকার কাকে বলে? মুজিবনগর সরকার কবে, কোথায় গঠন করা হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের চারটি ভূমিকা লিখ। ১+১+৪=৬
চ. সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? সিপাহি বিদ্রোহে বাংলার পাঁচটি ভূমিকা লিখ। ১+৫=৬
ছ. মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড়ের পাঁচটি নিদর্শনের বর্ণনা দাও। ১+৫=৬
জ. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে রপ্তানিমুখী শিল্পের নাম কী? এ শিল্পের পাঁচটি গুরুত্ব লিখ। ১+৫=৬
ঝ. বাংলাদেশের অর্থনীতি মূলত কী নির্ভর? বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাঁচটি উপায় লিখ। ১+৫=৬
ঞ. বুদ্ধিজীবী কারা? ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? পাঁচটি বাক্যে লিখ। ১+৫=৬
০০০০০০০০০০
