কুমিল্লায় স্বাস্থ্যবিধি না মানায় মামলা জরিমানা আদায়

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৪৪

কুমিল্লা প্রতিনিধি

স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচলের দায়ে কুমিল্লায় ২৭টি মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নগরীর গুরুত্বপূর্ণ স্থান, শপিং কমপ্লেক্স, বাসস্ট্যান্ড ও জনবহুল স্থানে জেলা প্রশাসক কার্যালয়ের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসচ্ছল ও অসহায়দের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যারা স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যতীত চলাফেরা করেছেন তাদের বিরুদ্ধে পৃথক ২৭টি মামলায় ১১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।