কটিয়াদীতে অপহূত স্কুলছাত্রী উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৪৪

গ্রেফতার ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদী থেকে অপহূত এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারী জাহাঙ্গীর আলমকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার গনেরগাঁও গ্রামের চনতিপাড়া থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহূতাকে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার কায়েস্থপল্লী গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে। কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, গ্রেফতারকৃতকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।