জয়পুরহাট প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরি এবং সরবরাহ করার অভিযোগে জয়পুরহাটে তিন প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের ৭০ হাজার টাকা জরিমানা করে। জয়পুরহাট জেলা সদরের মাস্টারপাড়া এলাকায় উত্তম মিষ্টান্ন ভান্ডার, মাজেদুল দধি ও মিষ্টান্ন ভান্ডার এবং নিরঞ্জন দধি ও মিষ্টান্ন ভান্ডারকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম এ জরিমানা করেন। অভিযানে উদ্ধার করা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি মিষ্টি ও দধি জনসাধারণের সামনে ধ্বংস করা হয়েছে বলে জানান র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লে. মারুফ হোসেন খান।
