মধ্যপ্রাচ্যের চার দেশ থেকে মিসাইলবিরোধী ব্যাটারি সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ জুন ২০২১, ২৩:৫৯

মধ্যপ্রাচ্যের চারটি দেশ থেকে মিসাইলবিরোধী ব্যাটারি সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা হ্রাসের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক পদচারণা কমিয়ে আনতে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। সৌদি আরব, ইরান, কুয়েত এবং জর্ডান থেকে আটটি প্যাট্রিয়ট মিসাইলবিরোধী ব্যাটারি সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরব থেকে টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স (থাড)ও সরিয়ে নিচ্ছে। -আলজাজিরা